হানিমুনে পোশাক নির্বাচন করা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। এ ক্ষেত্রে এমন পোশাক বাছাই করা উচিত, যা দেখে মনে হবে আপনি যত্নশীল। কিছুটা রোমান্টিকতার ছোঁয়া আনুন পোশাকে। এতে আপনার সঙ্গী আপনার প্রতি আকৃষ্ট হবে।
নববধূর জন্য
· গাউন : নববধূ হিসেবে ম্যাক্সি বা গাউন টাইপের পোশাক গুলো বাছাই করতে পারেন অনায়াসে। এগুলো যেকোনো পরিবেশে মানানসই। এতে আপনাকে বেশ স্টাইলিশও লাগবে। এক্ষেত্রে আপনি এমব্রয়ডারি গাউন বেছে নিতে পারেন। আবার সাদা লেসের গাউনও পড়তে পারেন।
· স্কার্ট : হানিমুনে আপনি স্কার্ট বেছে নিতে পারেন। একটু নজড়কাড়া নেকলাইন দেখে একটি টপস বেছে নিন স্কার্টের সাথে। সম্ভব হলে হালকা চকচকে দেখে বাছাই করুন। এটি আপনাকে আকর্ষণীয় করে তুলবে।
· শাড়ি : শিফন শাড়ি হানিমুনের জন্য সবচেয়ে আদর্শ পোশাক। যদি শাড়িতে আপনি স্বস্তিবোধ করে থাকেন তাহলে এটি হবে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত।
বরের জন্য
· শার্ট ও ট্রাউজার : সাদা ট্রাউজার এবং সাদা শার্ট একজন সদ্য বিবাহিত পুরুষকে করে তুলবে আরও আকর্ষনীয়। তাই অনায়াসেই হানিমুনে যাবার সময় এটি আপনার লাগেজে রেখে দিতে পারেন।
· স্লিম-ফিট স্যুট : রাতে ডিনারের সময় একটি স্লিম-ফিট স্যুট আর প্যাটার্নযুক্ত টাই দিবে আধুনিক লুক। ক্যান্ডেল লাইট ডিনারের জন্য এরকম ফরমাল পোশাক আপনার সঙ্গীকে আকৃষ্ট করবে।
জিনস ও টি-শার্ট : হানিমুনের সময় উজ্জ্বল রঙের টি-শার্ট আর জিনসও হয়ে ওঠতে পারে পুরুষদের জন্য আরামদায়ক পোশাক।
কাপল ড্রেস
আজকাল বাজারে কাপল ড্রেস কিনতে পাওয়া যাচ্ছে। এসব পোশাক নব দম্পতিদের কাছে বেশ জনপ্রিয়। বিশেষ করে টি-শার্ট ও লিনেন শার্ট। আবার অনেকেই এক রঙের পোশাক পরেন। এ ক্ষেত্রে কনে যে রঙের গাউন পরছেন, বরও সেই একই রঙের স্যুট পরে থাকেন। আজকাল তরুণ দম্পতিরা একই রকম ট্রাউজার ও টি-শার্ট বেশি পছন্দ করে থাকেন।
হানিমুনে যাবার আগে অবশ্যই বুঝে নিন কোন জায়গায় যাচ্ছেন। এমন কোনো পোশাক পরবেন যেটা সেখানকার স্থানীয়দের কাছে বিব্রতকর হয়। তাই পোশাক নির্বাচনে সতর্ক হন। যেসব পোশাকে আপনাকে ভাল দেখা যায় সেগুলো বাছাই করুন। এতে আপনিও আপনার সঙ্গীর কাছে হয়ে ওঠবেন আকর্ষণীয় ও মোহনীয়।
আগামী বৈশাখে সুলেখার বিয়ে। কয়েকটা জিনিস ছাড়া বিয়ের কেনাকাটা মোটামুটি সবই হয়ে গেছে, তবে হানিমুনে কি কি ড্রেস (Honeymoon Dresses) নিয়ে যাবে, সেটা এখনও অবধি ঠিক করে উঠতে পারেনি। শাড়ি পরতে খুব একটা স্বচ্ছন্দ নয় ও। অবশ্য শ্বশুরবাড়ি থেকে জামাকাপড় পরার ব্যাপারে খুব একটা বাধানিষেধ নেই। কিন্তু হানিমুনে যে ড্রেসগুলো পরবে সেগুলো তো একটু অন্যরকম হতেই হবে তাই না?
আসলে মধুচন্দ্রিমা বা হানিমুন ব্যাপারটা নিয়ে কিন্তু বর এবং কনে দুজনেরই এক্সাইটমেন্টের অন্ত থাকেনা। যাদের অ্যারেঞ্জড ম্যারেজ হয়, হানিমুন তাঁদের কাছে আরও বেশি এক্সাইটিং হয়, কারণ একে অন্যকে ভালোভাবে জানবার সুযোগ প্রথমবার মধুচন্দ্রিমায় গিয়েই পাওয়া যায়। তাছাড়া বেড়াতে যাওয়ার একটা সুযোগও পাওয়া যায়, আর ফ্যাশন করার কোনও সুযোগই কি মিস করা যায়! তবে হানিমুনে যাবার ড্রেস কি হবে (Hot Dresses For Honeymoon) এবং কোন ধরনের জামাকাপড় নিয়ে যাবেন সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। আপনার কোন ঋতুতে বিয়ে হচ্ছে, হানিমুনে কোথায় যাচ্ছেন, লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড কি – এরকম অনেকগুলো ব্যাপারই কিন্তু মাথায় রাখতে হবে প্যাকিং করার আগে।
আমাদের প্যাকেজ এর লিংক: moonmarriagemedia.com/packages
ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: www. moonmarriagemedia.com