Successful Blog

সম্পর্ক অটুট রাখুন ৩ উপায়ে

একটি সুখী সম্পর্কে আপনার সঙ্গীই হলেন আপনার প্রেমিক, প্রিয় বন্ধু ও সর্বস্ব। খুব কম বিষয়ই আছে যা আপনি তার সঙ্গে ভাগ করে নেন না। কিন্তু সম্পর্ক যতই সফল হোক, এমন এক সময় সকলেরই আসে যখন একে অপরের জন্য যা ই করুন তা যথেষ্ট মর্যাদা পায়না। এরপর সঙ্গী সহ সম্পর্কটি "টেকেন ফর গ্রান্টেড" হয়ে ওঠে। যত গভীর সম্পর্কই হোক, এটি কাম্য নয়। একে অপরের জন্য করা ছোটো ছোটো কাজ গুলো সময়ের সঙ্গে সঙ্গে বদলাতেই পারে, কিন্তু সুখী সম্পর্ক বজায় রাখার জন্য এই কাজগুলো করা কখনোই বন্ধ করবেন না।

1. পরস্পরের প্রশংসা করুন: এমন ছোটো ছোটো বিষয়ই আপনার সম্পর্ককে মজবুত করবে। ভালোবাসার মানুষের থেকে প্রশংসা পাওয়া ও সমাদৃত হওয়া কখনোই পুরোনো হয়না। হয়তো সঙ্গীর রূপের প্রশংসা করা আপনার সবসময় অপ্রয়োজনীয় মনে হতে পারে, কিন্তু এই বিষয়গুলোই সম্পর্কে রোম্যান্স ও উত্তেজনা জাগিয়ে রাখতে সাহায্য করে। বিশ্বাস করুন, এই বিষয়গুলি সত্যিই প্রয়োজন।

2. পরস্পরের কাছে সৎ থাকুন: সত্যি কথা যতই কঠিন হোক, একে অপরের কাছে সৎ থাকুন। কোনো পোশাকে সঙ্গীকে ভালো না লাগলে সেটা সরাসরি বলুন। পরিস্থিতি যেমনই হোক, আপনার মতামত যেন সৎ হয়। তাতে যদি মনোমালিন্য হয় তাও আপনি জানেন আপনি ভুল নন, তাই আপনার সঙ্গী নিশ্চয়ই একসময় বুঝতে পারবেন।

৩. বদ অভ্যাস ত্যাগে সহনশীলতা: কোনও মানুষই নিখুঁত নয়, আমাদের সকলেরই কিছু না কিছু বদ অভ্যাস থাকে যা সহজে বদলানো যায়না। তাই বলে এমন না যে বদ অভ্যাস বদলানো উচিৎ না, কিন্তু যা বদলানো সময়সাপেক্ষ বিষয়, তার জন্য সঙ্গীর কাছে সব সময় ঘ্যান ঘ্যান করলে তার ফল ভালো হয়না। যেটা আপনার অপছন্দ তা সঙ্গীকে বলুন, আরও বলুন সঙ্গী সেই অভ্যাস বদলালে আপনার ভালো লাগবে, ব্যাস, ব্যাপারটা থেকে সরে যান। কাজটি কঠিন, কিন্তু যদি এটি আপনার জীবনের কোনো গুরুতর বিষয় না হয়ে থাকে তবে মেনে নিন ও ক্ষমা করে দিন।সম্পর্কে সবার আগে চাই সততা। এই জিনিসটি ধরে রাখতে হবে যে কোন পরিস্থিতিতেই। মনযোগ আকর্ষণের জন্য হলেও কখনো মিথ্যার আশ্রয় নেবেন না।

 দাম্পত্যে রোমান্স ফিকে হয়ে যায় কয়েক বছরের মাঝেই। কিন্তু কীভাবে ধরে রাখবেন একে? একটাই উপায়, পরস্পরের প্রতি ভালোবাসার প্রকাশ যেন কখনো বন্ধ না হয়। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন।

পরস্পরের প্রতি আস্থা রাখুন চোখ বুজে। সঙ্গীর ওপরে এতটুকু আস্থা রাখুন যে তিনি যা করবেন আপনাদের ভালোই জন্যই করবেন।

সন্দেহ নয়, রাখুন বিশ্বাস। অহেতুক সন্দেহ যে কোন সম্পর্ককে নষ্ট করে দেয়। মনে রাখবেন, কেউ প্রতারণা করতে চাইলে আপনি সন্দেহ দিয়ে তাঁকে ঠেকিয়ে রাখতে পারবেন না।

 নিজেদের সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। কখনো অন্য কারো কথায় নিজের সঙ্গীর সাথে ঝগড়া বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে দেবেন না, সে যত আপন মানুষই হোক না কেন।

আমাদের প্যাকেজ এর লিংক:   moonmarriagemedia.com/packages 

সিভি/বায়োডাটা পাঠান এই ই-মেইলে: biodata@moonmarriagemedia.com

পছন্দের জীবনসঙ্গী/ জীবনসঙ্গিনী খুঁজে পেতে বা বিয়ে সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা +8801716204097 নম্বরে কল/হোয়াটসঅ্যাপ করুন।

ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: www. moonmarriagemedia.com


We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more