সম্পর্ক থাকাকালীন অন্য কারো প্রতি আকর্ষণ
একটা সম্পর্কে থাকা অবস্থায় অন্য একটা মানুষকে ভালো লাগতে পারে। তার কথা ভেবে দু/একটা নির্ঘুম রাত কাটিয়ে দেওয়ার মতন তীব্র এক ঢেউ আছড়ে পড়তে পারে বুকে। শীতল একটা অনুভূতির হাওয়া লাগতে পারে মন ও শরীরে।
এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। কখনো কখনো কারো প্রতি দূর্বলতা সৃষ্টির পেছনে আমাদের নিয়ন্ত্রন থাকে না।
একটা সম্পর্কে থাকার পরও যখন আরেকটা মানুষের প্রতি সাময়িক মোহ কাজ করে, তখন নিজের সাথে নিজের একটা তুমুল যুদ্ধ করতে হয়। এই আভ্যন্তরীন যুদ্ধে নৈতিকতার বিজয় হওয়া জরুরী।
একটা মানুষের সাথে আপনি যখন একটা কমিটমেন্টে থাকবেন তখন নতুন মোহ, মুগ্ধতা, প্রেম, ভালোবাসা, আগ্রহ ও আকর্ষনকে উপেক্ষা করে আপনাকে আপনার নৈতিকতা ও সততার মুখোমুখি দাঁড়াতে হবে। আপনি চাইলেই নিজের সাময়িক আগ্রহকে প্রশ্রয় দিতে পারেন, তবে তার আগে যেটা সবচেয়ে বেশি জরুরী, তা হলো আপনার সাথে সম্পর্কে থাকা ওপাশের মানুষটার কথা ভাবতে হবে।
একটা মানুষ আপনাকে বিশ্বাস করে পৃথিবীর কোনো এক কোণে আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে গভীর ভাবে ভালোবাসছে, আপনার সাথে তার সমস্ত জীবন খরচ করবার মতন সিদ্ধান্ত নিয়ে বসে আছে; তার প্রতি আপনার সামান্য বিশ্বস্ততার চর্চা করা উচিত। সম্পর্কের কিছু দায়বদ্ধতা আছে, তাকে এড়িয়ে যাওয়া যায় না।
যখন একটি সম্পর্কে থাকা অবস্থায় নতুন কারো জন্য হাসফাস লাগবে, তখন নিজের সাথে নিজেই একটি যুদ্ধে নামুন। এই যুদ্ধ মূলত আবেগের সাথে দায়িত্ববোধ ও নৈতিকতার যুদ্ধ। এই যুদ্ধ, সততার যুদ্ধ। এই যুদ্ধ, বিশ্বাসের বিনিময়ে বিশ্বস্ততা ফিরিয়ে দেওয়ার যুদ্ধ। এখানে হেরে গেলেন মানে, সামান্য মোহের কাছে আপনার নৈতিকতা ও সততা হেরে গেলো। একটা বিশ্বাসের সম্পর্ক হেরে গেলো।
মানুষটা দূরে থাকুক বা কাছে; দেখুক বা না দেখুক...যখন একটি সম্পর্কে থাকবেন, তখন কমিটমেন্ট রক্ষা করা ও সৎ থাকার চেষ্টা করবেন। লয়্যালিটি মেইনটেইন করবেন। জীবন সুন্দর হবে।
বেশিরভাগ বিবাহিত নারীর ভেতর এই ভয় কাজ করে যে, তার স্বামী হয়তো অন্য কোনো নারীকে গোপনে ভালোবাসে! এটি যে সব সময় অহেতুক প্রমাণিত হয়, তা কিন্ত নয়। কারণ এমন ঘটনা অনেক দেখতে পাওয়া যায় যে স্বামী অন্য নারীর সঙ্গে সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় এবং স্ত্রীর সঙ্গে প্রতারণা করে। আপনার যদি কোনো কারণে মনে হয় যে আপনার স্বামী আপনার সঙ্গে প্রতারণা করছেন, তাহলে কিছু বিষয়ের প্রতি নজর দিন। কিছু লক্ষণ দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার স্বামী অন্য নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছেন-
শুধু অন্য নারীর সামনেই কোমল ব্যক্তিত্ব
এমনিতে আপনার স্বামীর স্বভাব হয়তো বদ মেজাজি কিন্তু অন্য নারীর সামনে থাকাকালীন তিনি কমনীয় ব্যক্তিত্ব বজায় রাখেন। আপনার সঙ্গে দাঁত খিচিয়ে কথা বললেও অন্য নারীর সঙ্গে হাসিমুখে কথা বলেন, তাদের সুখে-দুখে সহানুভূতি জানাতে চান। এমনটা হলে সতর্ক হোন। হতে পারে তিনি অন্য নারীর প্রতি আকৃষ্ট বা তার প্রেমে ডুবে আছেন। আপনার পাশে থাকাকালীন যদি একই রকম ভালোবাসা এবং স্নেহ অনুভব না করেন, তাহলে কিছু সমস্যা তো রয়েছেই।
আপনি লক্ষ্য করবেন যে আপনার স্বামী কোনো নারীর বিষয়ে হঠাৎ অনেক প্রশংসা করতে শুরু করেছেন। তার আচরণে এই আকস্মিক পরিবর্তন হলো এটি সনাক্ত করার একটি উপায় যে তিনি সত্যিই অন্য নারীর প্রেমে পড়েছেন। যে কারণে তার চোখে সেই নারীর সবকিছুই ভালোলাগছে।
সবসময় তার ফোনে থাকেন
আপনি হয়তো লক্ষ্য করবেন যে, আপনার স্বামী তার ফোনে চ্যাট করছেন বা সারাক্ষণ টেক্সট করছেন। তার ফোনের প্রতি তার আকস্মিক আকর্ষণ একটি ইঙ্গিত দেয় যে তিনি অন্য নারীর প্রতি বেশি আকৃষ্ট, সেইসঙ্গে তিনি আপনার সঙ্গে প্রতারণা করে যাচ্ছেন।
তিনি আপনাকে অন্যদের সঙ্গে তুলনা করছেন
যখন আপনার স্বামী আপনাকে অন্যদের সঙ্গে বা প্রধানত অন্য নারীর সঙ্গে তুলনা করতে শুরু করেন, তখন এটি স্পষ্ট হয় যে তিনি অন্য নারীর প্রতি আকৃষ্ট, যার সঙ্গে তিনি আপনার তুলনা করছেন। তিনি সরাসরি আপনার সঙ্গে তার তুলনা না-ও করতে পারেন, কিন্তু তিনি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন।
তার লক্ষণীয় শারীরিক ভাষা
যখন আপনার স্বামী অন্য নারীর সঙ্গে প্রেম করেন, তখন তার শারীরিক ভাষা তার অনুভূতিকে ব্যক্ত করে। তিনি আপনার থেকে দূরে থাকতে পারেন এবং বাইরে আরও বেশি সময় কাটাতে আগ্রহী হতে পারেন। হয়তো বলছেন যে তিনি আপনার সঙ্গে সময় কাটাতে চান কিন্তু কাজের ভীষণ ব্যস্ততা, অপরদিকে সেই সময়টা তিনি অন্য নারীকে দিতে পারেন। তবে কেবল সন্দেহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবেন না। অস্বাভাবিক কিছু চোখে পড়লে আগে ভালোভাবে খোঁজ নিন। এরপর সমস্যা ধরা পড়লে সমাধানের দিকে যান।
আমাদের প্যাকেজ এর লিংক: moonmarriagemedia.com/packages
সিভি/বায়োডাটা পাঠান এই ই-মেইলে: biodata@moonmarriagemedia.com
পছন্দের জীবনসঙ্গী/ জীবনসঙ্গিনী খুঁজে পেতে বা বিয়ে সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ফেসবুক পেইজে ইনবক্স করুন অথবা +8801716204097 নম্বরে কল/হোয়াটসঅ্যাপ করুন।
ভিজিট করুন আমাদের ওয়েবসাইট: www. moonmarriagemedia.com